• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে গ্রাম আদালতের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

জেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কিত ব্যপক জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকারী -বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিকদের অংশগ্রহণে নারায়ণগঞ্জে সমন্বিত পরিকল্পনা প্রনয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার শাখা, নাঈমা ইসলাম’র সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার তারিক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম, মেহেদী হাসান।

 

কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো.আসাদুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা কামরুজ্জামান রোমান, সিনিয়র সহকারী কমিশনার টি,এম,রাহসিন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরেরনউপ পরিচালক হাসিনা মমতাজ, সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমূখ।

 

আরো পড়ুন: মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রায়হান কবির তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত থাকলে পক্ষ পাতিত্ব কম হবে। সঠিক প্রক্রিয়ায় বিচার না হলে পক্ষপাতিত্বের অভিযোগ আসবে। যার পক্ষে রায় যায় সে খুশি হয় অপর পক্ষ অসন্তুষ্ট হয়।ছোট- খাটো ঘটনা ঘটলে আমরা থানায় চলে যাই। যে বিষয়ে যাই থানাও জানেনা এটা গ্রাম আদালতে বিচার করা সম্ভব।ইউপি চেয়ারম্যান হবেন গ্রাম আদালতের বিচারক। তিনি না থাকলে যে মেম্বার যোগ্য বেশী তিনিও গ্রাম আদালতের বিচারক হতে পারবেন। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। গ্রাম আদালত সর্বোচ্চ ৩ লাখ টাকার রায় দিতে পারবে।

 

জেলা গ্রাম আদালতের ব্যনস্থাপক ফিরোজা বেগম ঝুমুর’র সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন গ্রীন ফর পীচের চেয়ারম্যান আরিফ মিহির, প্রভাত সমাজ কল্যান সংসদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, দৈনিক আলোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন,নারায়ণগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ্ রাসেল, নিউজ নারায়নগঞ্জের সম্পাদক শরীফ সুমন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমীর ইসলাম, ঢাকা নিউজের সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, আজকের নীর বাংলার বার্তা সম্পাদক আনিসুল হক হীরা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন এনজিও এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com