• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০১
সর্বশেষ :
শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামীকাল থেকে মাঠে নামবে নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক / ১৯১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল ১২ ডিসেম্বর (শুক্রবার) থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে তারা সারাদেশে কার্যক্রম পরিচালনা করবে।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়। চিঠিতে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।

 

তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় নির্বাচনি আচরণবিধি মনিটর করতে প্রতিটি উপজেলা/থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

 

 

নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে। এজন্য দেশের প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

 

নির্বাচন–সংশ্লিষ্ট অপতৎপরতা, আচরণবিধি ভঙ্গ বা প্রচারণার বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগ পেলে ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com