• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:১৭
সর্বশেষ :

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের অবস্থান কর্মসূচি

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৫৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ মে, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।

 

রবিবার (৩ মে) সকাল ১১টা ৩০মিনিটে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতি বছর ৩ মে সারা বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়।১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী সাংবাদিকগণ এ দিবসটি পালন করে আসছে।

 

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে শ্যামনগর রিপোটার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব, শ্যামনগর রিপোটার্স ইউনিটি, সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দ,এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু কাওসার, সাংবাদিক শেখ আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি.এম আব্দুল কাদের, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।

 

বক্তারা বলেন, দেশের উন্নয়ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম কর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। আজ ২০২৬ সালে এসেও গণমাধ্যম কর্মীরা হুমকি, হামলা সহ হত্যার শিকার হন। অসংখ্য সাংবাদিক হত্যার শিকার হলেও এখনো সেই হত্যা মামলার বিচার কার্য সম্পন্ন হয়নি। সেদিক থেকে বিবেচনা করলে অনেক বৈষম্যের শিকার সাংবাদিকরা। বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে সংবাদকর্মীদের ওপর নিশংস হামলার ঘটনা ঘটেছে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখতে সরকার বাহাদুরের কাছে সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত সহ সকল সাংবাদিক হত্যা মামলার বিচারকার্য সম্পন্নের দাবি জানান।

 

অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি সামিউল ইমাম আজম মনির সাংবাদিক হত্যার বিচার সহ সংবাদ কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন আমরা সাংবাদিকরা এ উপকুলীয় জনপদের সমস্যা গুলো আমাদের লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। পাশাপাশি সমাজের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও আমাদের কলম থাকে, যে কারণে আমরা কিছু মানুষের কাছে খুব অপ্রিয় হয়ে যাই। তবু অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমাদের কলম চলবে।

 

এছাড়া তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরও বলেন এ জনপদের উন্নয়নের লক্ষ্যে এ জনপদের সমস্যা গুলো চিহ্নিত করে সামনে নিয়ে আসবো। প্রয়োজনে আমরা সকলে কাধে কাধ মিলিয়ে কাজ করবো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com