• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮
সর্বশেষ :
দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন

সাইফউদ্দিন তামিমের থেকে উপহার নিলেন

প্রতিনিধি: / ৪৭৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ফরচুন বরিশালের ম্যাচ পূর্ববর্তী, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোন ক্রিকেটার যাবেন সেটি এবার নির্ধারণ করছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। এদিন বরিশালের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে এই দায়িত্ব দিয়েছিলেন তামিম। তবে সুযোগ পেয়ে কৌশলে তামিমের কাছে একটি ব্যাট চেয়ে বসেন সাইফউদ্দিন। তামিম নিরাশ করেননি তার সতীর্থকে। উপহার পাওয়া ব্যাটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের সঙ্গে একটি ছবি শেয়ার করছেন সাইফউদ্দিন। নিজের ব্যক্তিগত প্রফাইলে শেয়ার করা সেই ছবির সঙ্গে সাইফউদ্দিন লিখেছেন, ‘ভাই বলল যা প্রেস কনফারেন্সে যা। আমি বললাম, ভাই ব্যাট দিলে যাব না হলে যাব না। কিছুটা ভাবনা-চিন্তা করে পরে বলল নে ধর।’ ব্যাট উপহার নেওয়ার কৌশল কেমন ছিল সেটিও সমর্থকদের কাছে জানতে চেয়েছেন সাইফউদ্দিন, ‘কেমন ছিলো নিনজা টেকনিকটা।’ চোটের কারণে চলতি বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি সাইফউদ্দিন। তবে প্রত্যাবর্তন রাঙিয়েছেন মনে রাখার মতো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৮ বলে ৩০ রানের সঙ্গে বল হাতে নেন ১ উইকেট। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও ২১ রানে নেন ৩ উইকেট। ঢাকার বিপক্ষে ফিরতি ম্যাচে ৬ বলে ২৩ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে ৩১ রানে ৩ উইকেট নেন এই মিডিয়াম পেসের অলরাউন্ডার। বরিশালের এদিন কোনো ম্যাচ ছিলো না। আজ শনিবার দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচের আগে গতকাল শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে অনুশীলন করে বরিশাল। সেখানেই সুযোগ বুঝে কৌশলে তামিমের কাছ থেকে ব্যাট উপহার নেন সাইফউদ্দিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com