• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪
সর্বশেষ :
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড সাতক্ষীরায় জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ পাটলেকেশ্বরী কালী মন্দিরে প্রথমবারের মত শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি / ৯১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সাতক্ষীরা-৩ আসনের দেবহাটা-কালিগঞ্জের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী এবং তাঁর পুত্র আরমান এরশাদ আলমের এলাকা আগমন উপলক্ষে এক বিশাল স্মারণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

২৭শে জুলাই সোমবার জোহরের নামাজের পর দেবহাটা-কালিগঞ্জের ‘শহীদ জায়েদানগর’ প্রাঙ্গণে-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে ভূমিহীন আন্দোলনের ১০ জন বীর শহীদ—অধ্যক্ষ আনিছুর রহিম, শহীদ জায়েদা, সাইফুল্লাহ লস্কর, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ফাইজুল ইসলাম, অ্যাডভোকেট টুকু, শওকত সরদার, কাজী সাইদুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রহিম এবং সেকেন্দার আলী পাড়-এর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

 

এ সময় সমাবেশে শহীদ জায়েদার স্বামী বিশিষ্ট ভূমিহীন নেতা আব্দুল হামিদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার।

 

প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাসার বলেন, “ভূমিহীনদের অধিকার আদায়ের সংগ্রামে শহীদ জায়েদাসহ ১০ জন শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন এবং তাঁদের অধিকার রক্ষায় বর্তমান সরকার সবসময় পাশে থাকবে।”

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম পাড়, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা সদস্য মহিউদ্দিন সিদ্দিকি, পারুলিয়া ইউনিয়ন পরিষদ প্রতিনিধি গোলাম ফারুক বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনারুল ইসলাম।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল সামাদ, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউল করিম রেজা, সাতক্ষীরা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা নেত্রী নাজমা আক্তার নদী এবং ভূমিহীন নেতা শেখ রিয়াজুল ইসলামসহ স্থানীয় বিপুল সংখ্যক ভূমিহীন মানুষ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com