• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৪
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা। শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃ*ত্যু, পানিতে ডুবে প্রাণ গেল কৃষকের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত এআই নজরদারি জোরদারে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ পাটকেলঘাটায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা।

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স অরুপ কৃষি স্টোর-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলামের গোপন অনুসন্ধানের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নকিপুর বাজারের স্বর্ণপট্টি গলিতে অবস্থিত মেসার্স অরুপ কৃষি স্টোরে ডিলার মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর অরুন সাহাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদ হোসাইন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত বাজার তদারকি করছে। কেউ সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম বলেন, কৃষকদের ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা কৃষি বিভাগের অন্যতম দায়িত্ব। সার বিপণনে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকদের স্বার্থে কৃষি বিভাগের নজরদারি ও প্রশাসনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com