• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০১
সর্বশেষ :
ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক গোপালগঞ্জে একজনকে পি*টিয়ে হ*ত্যা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা

না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২৮০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate resilient campus initiative এর আওতায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে ২০ দিন ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (১৭ আগষ্ট) সকালে সদর উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সভাপতি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন।

 

২০ জন প্রশিক্ষনার্থীর অংশগ্রহণে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আসরাফি।

 

সদর উপজেলা আইসিটি অফিসার’র শুভ্রা কুন্ডুর সঞ্চালনায় সভায় অনলাইনে আবেদনকারীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী এবং সক্ষম এরূপ তরুন প্রজন্মের বাছাইকৃত ২০ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com