• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন

দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

জিএম আমিনুল হক / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দরবাস্তিয়া গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত চিকিৎসক আঃ রাজ্জাক ২৪সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসীদের মাঝে দু শতাধিক আম গাছের চারা বিতরণ করেন। গ্রামের প্রতিটি পরিবারকে তিনি নিজস্ব অর্থায়নে একটি করে আম‎ গাছের চারা বিতরণ করেন।

 

গাছের চারা বিতরণ কালে ডাঃ আঃ রাজ্জাক বলেন- “গাছ লাগান,পরিবেশ বাঁচান” এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে গ্রামের মানুষকে গাছের উপকারিতা সম্পর্কে অবহিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

 

এসময় তিনি সমাজের বিত্তবানদের এধরণের সামাজিক কাজে অংশ গ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানান। সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম দেশের সীমানা পেরিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সাতক্ষীরার মাটি ও আবহাওয়া আম চাষের জন্যে উপযুক্ত। সেকারণে তিনি হিমসাগর আম গাছের চারা বিতরণ করেন। আমের চারা বিতরণের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সামছুর রহমান,মাও: আঃ রহমান, ইমদাদুল ইসলাম, কেসমত আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com