• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪
সর্বশেষ :
না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা

তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি / ২৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে তালা সদরের মহল্লাপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।

 

​দণ্ডপ্রাপ্তরা হলেন— বরের পিতা উপজেলার নগরঘাটা এলাকার মোঃ নুরুল ইসলাম (৪৫), কনের পিতা তালা সদরের মহল্লাপাড়া শেখ সুমন (৩৬)।

 

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলা সদরের মহাল্লা পাড়ায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বর ও তার আত্নীয়রা। পরে ঘটনাটি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইনে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন আদালত।

 

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ​জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর আলোকে এ দণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, সমাজে বাল্যবিয়ে রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com