• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০
সর্বশেষ :
যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও শ্যামনগরে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ–৪ আসনের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির দু*র্নীতি ও চাঁ*দাবাজি মুক্ত দেশ গড়ার আহ্বান অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সাতক্ষীরা ৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে : ড. মনিরুজ্জামান তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ সাতক্ষীরায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

রোনালদো ফের মেসিকে ছাড়িয়ে গেলেন

প্রতিনিধি: / ৩০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একের পর এক গোল করেই চলছেন পর্তুগিজ এই সুপারস্টার। তার গোলে সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে আল ফাতেহকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এই ম্যাচে গোল করে চিরপ্রতিদ্ব›দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। গত শনিবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ম্যাচের ১১ মিনিটে সুলতান আল ঘান্নামের ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান রোনালদো। আর এই গোল দিয়েই মেসিকে টপকে গেছেন পর্তুগিজ তারকা। ক্যারিয়ারে পেনাল্টি ছাড়া গোলের হিসেবে এখন সবার উপরে রোনালদোই। এত দিন পেনাল্টি ছাড়া গোলে মেসি ও রোনালদোর গোল ছিল ৭১৩টি করে। আল ফাতেহর বিপক্ষে গোল করে রোনালদো সেটা নিয়ে গেলেন ৭১৪তে। রোনালদো তার ক্যারিয়ারের ৮৭৫ গোলের ১৬১টি করেছেন পেনাল্টি থেকে। মেসির পেনাল্টি গোল ১০৮টি। আর সব মিলিয়ে রোনালদোর গোল ৮৭৫টি। মেসির ৮২১টি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com