• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮
সর্বশেষ :
ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন

চিংড়ি ঘের জবর দখল ও বাসাবাড়ী ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধি: / ৩৮৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে চিংড়ি ঘের জবর দখল, মারপিট ও বাসা
বাড়ী ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ এনে
পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে পৌরসভার ১নং ওয়ার্ড
গোপালপুর গ্রামের সহিল উদ্দীন মিস্ত্রীর স্ত্রী হাচেনা বিবি। তিনি সংবাদ
সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আমি ভ‚মিহীন কৃষক হিসেবে ১৯৯২ সালে
উপজেলার শিবেরবাটী মৌজায় এক একর সম্পত্তি বন্দোবস্ত প্রাপ্ত হয়ে দীর্ঘদিন
ভোগ দখলে থাকি। চলমান জরিপে দখল মতে আমার নামে বিআরএস ২০০ খতিয়ানে
বিআরএস ২৬৮ দাগে উক্ত সম্পত্তি রেকর্ড হয়ে চ‚ড়ান্ত প্রকাশিত হয়েছে। চলতি
সন পর্যন্ত উক্ত জমির সরকারি কর খাজনা পরিশোধ রয়েছে। ইতোপূর্বে উক্ত সম্পত্তি
সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু সহ অনেকেই জবর দখল করার চেষ্টা করেন।
তখন তাদের বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা মামলা করি।
মামলাটি আদালতে চলমান রয়েছে। মামলায় বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা
রয়েছে। এদিকে চলতি বছর আমি ও আমার পুত্র আজিবর রহমান উক্ত সম্পত্তিতে
দুইটি বাসাবাড়ী নির্মাণ পূর্বক লিজ ঘেরে পোনা মাছ ছাড়ি।বর্তমানে
মাছ গুলো ধরার উপযোগী হয়েছে। এ অবস্থায় প্রতিপক্ষ গোপালপুর গ্রামের মঈনুল
ইসলাম বাবু, বুলবুল গোলদার, রিপন গোলদার, শরিফুল ইসলাম, শামীম গাজী, সালাম
সরদার, ফারুক, কামাল সরদার ও সরল গ্রামের ইমরান গাজী ২০ ফেব্রæয়ারি লিজ ঘেরে
অনোধিকার প্রবেশ করে বাসাবাড়ী ভাংচুর করার চেষ্টা করে। এ সময় আমার পুত্র ও
পুত্রবধু বাঁধা দিলে তাদেরকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এ সময় তারা
ঘেরের বাসাবাড়ী ভাংচুর ও মাছ ধরে নিয়ে যায়। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী নারী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com