• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
সর্বশেষ :
ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

জায়েদ খানের নতুন সিনেমা

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: প্রায় এক যুগ পর আগামী ঈদে আসছে জায়েদ খানের নতুন সিনেমা। ঈদে ‘সোনার চর’ মুক্তির ঘোষণা দিয়েছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। সিনেমায় একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ। ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়ক জায়েদ খান। সিনেমার চেয়ে বিতর্কিত কাজেই বেশি আলোচনায় থাকেন তিনি। মাঝেমধ্যেই ডিগবাজি কিংবা বিতর্কিত মন্তব্য করায় খবরের শিরোনামে উঠে আসে তার নাম। তবে দীর্ঘদিন ধরেই তার নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষায় ছিলেন জায়েদের ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে তাদের। মূলত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘সোনার চর’। সিনেমা গল্পে দেখানো হয়েছে— ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়ের কথা। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সিনেমার নায়ক জায়েদ খান, পরিচালক জাহিদ হাসান, সিনেমার প্রযোজকসহ অনেকেই। সিনেমা প্রসঙ্গে জায়েদ বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই সিনেমার জন্য কত শ্রম দিয়েছি সেটা দর্শক বুঝতে পারবেন। জায়েদ খান আরো বলেন, আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে সিনেমা মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে বেশি হলমুখী হন। সেই হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে। ‘সোনার চর’ সিনেমায় জায়েদ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- মৌসুমী-ওমর সানী। এ ছাড়া এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরো রয়েছেন— শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com