• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০১
সর্বশেষ :
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাইকগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত 

প্রতিনিধি: / ৪৮৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শুক্রবার সকালে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানের এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ” স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল বাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, সমবায় পরিদর্শক তোরাব আলী, জি এম জাকারিয়া, প্রভাষক মোমিন উদ্দিন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন, প্রভাষক বজলুর রহমান, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওবাইদুল হক মিঠু, জীবন কিশোর দে, সাংবাদিক মাজহারুল ইসলাম মিথুন,  মোশাররফ হোসেন, হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ ও রেজাউল ইসলাম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com