• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

মাহি এবার পর্দায় শাকিব খানের মায়ের চরিত্রে

প্রতিনিধি: / ৪৪৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

বিনোদন: ঈদে মুক্তি পাবে শীর্ষনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রাজকুমার’। বাংলাদেশ, আমেরিকা ও ভারতে কাজ, দুবাইয়ের বুর্জ খলিফাতে ট্রেলার প্রদর্শনীসহ নানা চমকে ঠাসা সিনেমাটি। তবে এবার আরও একটি চমক আসছে সিনেপ্রেমীদের কাছে। একাধিক সংবাদমাধ্যম অনুযায়ী জানা গেছে, হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে সিনেমা সংশ্লিষ্ট কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজী নন। ইতোমধ্যে মাহিয়া মাহির অংশের শুটিং শেষ হয়েছে বলেও ঘনিষ্ঠসূত্রে জানা গেছে। হিমেল আশরাফ শুরু থেকেই ‘রাজকুমার’ সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন। মাহিও সেই চমকেরই একটি অংশ হবেন বলে ধারণা করা হচ্ছে। গত শনিবার ‘রাজকুমার’ সিনেমার প্রথম পোস্টার মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর পোস্টারটি ট্রেন্ডিংয়ে উঠে আসে। গত বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এ সিনেমার শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ। পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন শাকিব খান ও মাহিয়া মাহি। পিএ কাজলের পরিচালনায় এটি মুক্তি পায় ২০১৩ সালে। এরপর ২০২০ সালে তারা একসঙ্গে কাজ করেন অনন্য মামুনের ‘নবাব এলএল.বি’ সিনেমায়। রাজকুমারের মাধ্যমে চার বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com