• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯
সর্বশেষ :
পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল

মোরেলগঞ্জে  টিসিবি পণ্য বিতরণে অনিয়মের ঘটনায় তদন্ত কমিটি গঠন ইউএনও’র

প্রতিনিধি: / ৫১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ  চৈত্রের রোদে এক হাতে গোলাপি রঙের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর কার্ড,প্যাকেটে টাকা আর অন্য হাতে পণ্যবহনের ব্যাগ নিয়ে পবিত্র রমজান দীর্ঘলাইনে দাঁড়িয়েও গত ২১ মার্চ চাল ছাড়া বাড়ি ফিরে গিয়েছেন ১১ বহরবুনিয়া ইউনিয়নের টিসিবি কার্ডধারীরা।
চাল না দেয়ার পাশাপাশি চেয়ারম্যানকে এবং সংশ্লিষ্ট  ট্যাগ অফিসারকে অবহিত না করায় ওই ইউনিয়নের ডিলার মেসার্স ইত্তেজাহাসান এন্টারপ্রাইজ এর সত্ত্বাধীকারী ইত্তেজা হাসান রানার বিরুদ্ধে  অনিয়মের ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ  প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।
৩১ মার্চ (রবিবার)  উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিনয় রায় কে প্রধান করে এ  তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান,বহরবুনিয়া ইউনিয়নে পবিত্র রমজানে টিসিবি পন্য নিয়ে যে অনিয়মের অভিযোগ উঠেছে তদন্তে তার সত্যতা প্রমাণিত হলে ওই ডিলারের বিরুদ্ধে বিধি মোতাবেক  ব্যাবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com