• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২০
সর্বশেষ :
টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ান পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা নারায়ণগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

জ্যাকি যে কারণে ভক্তের গায়ে হাত তুললেন

প্রতিনিধি: / ৬৪৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: জ্যাকি শ্রফ নব্বইয়ের দশকে বলিউডে অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন। ‘হিরো’, ‘দুশমনি’, ‘আল্লা রাখা’, ‘পরিন্দা’ ‘শপথ’, ‘কুদরত কা কানুন’সহ অনেক সিনেমায় তিনি নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন। জ্যাকি ইদানীং অবশ্য কাজ কমিয়ে দিয়েছেন। তিনি ‘জগ্গু দাদা’ নামেই বেশি পরিচিত। এ মুহূর্তে তার ছেলে টাইগার শ্রফ বলিউডের অন্যতম সফল নায়ক। তার মেয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিচিত। জ্যাকি এমনিতে খোশমেজাজেই থাকেন। নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের উৎসাহিতও করেন। তবে এবার এক অনুরাগীর গায়ে হাত তুললেন অভিনেতা! স¤প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছিলেন জ্যাকি। সেই সময় আলোকচিত্রীসহ অনুষ্ঠান কক্ষের নিরাপত্তারক্ষী এবং অনুরাগীরা তাকে ঘিরে ধরেন। অভিনেতার সঙ্গে ছবি তুলবেন, এটুকুই আবদার ছিল। এক অনুরাগী সেলফি তুলতে গিয়ে তার কোমরে হাতে দিয়ে ফেলায় রেগে যান জ্যাকি। তিনি এক ভক্তের মাথায় থাপ্পড় মারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কি মেয়ে যে, কোমরে হাত দিচ্ছ। ছবি তুলতে গেলে কাঁধে হাত দিতে হয়।’ অভিনেতার এমন ব্যবহার নিয়ে ব্যঙ্গবিদ্রæপে মেতেছে নেটিজেনদের একাংশ, কেউ কেউ সমালোচনাও করেছেন তার। তবে জ্যাকি তার কৃতকর্মের জন্য আদৌ অনুতপ্ত কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com