• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৩
সর্বশেষ :
বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট আন্তর্জাতিক হচ্ছে যশোরসহ আরও চার বিমানবন্দর বিশ্বকাপের উদ্বোধনী রাত, কখন বসবেন টিভির সামনে আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদক, জুয়া ও ইভটিজিংয়ের আখড়ায় পরিণত কাশিমাড়ীর সফিউল্লার চায়ের দোকান, এলাকাবাসীর ক্ষোভ তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু দেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণ শ্যামনগরে অ*স্ত্র-গু*লিসহ সুন্দরবনের কু*খ্যাত জোনাব বাহিনীর ৩ সদস্য আ*টক দেবহাটায় অল্প বয়সীদের মধ্যে বাড়ছে মা*দকের আসক্তি, গ্রামাঞ্চলে উদ্বেগজনক প্রভাব

কপিলমুনিতে ভুমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ জাতির পিতা আমাদের বাঙ্গালী হিসাবে পরিচয়টা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে গেছেন

প্রতিনিধি: / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
oplus_1026

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস
ভুমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের
বাঙ্গালী হিসাবে পরিচয়টা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে গেছেন দিয়ে গেছেন একটি
স্বাধীন পতাকা এবং একটি স্বাধীন রাষ্ট্র। যে দেশে পহেলা বৈশাখ নববর্ষ সাংস্কৃতিক
একটি স্তম্ভ এটা পালনে বাধা আসে, ৭৫ এর পরে এটা পালনেও বাধা আসছে।এখন
রাজনীতি করতে এসে সবাই আমরা পথ চাই পদবি চাই সবাই নির্বাচনও করতে চায় আর
কোন কিছু না পেলে বলে দল করে কি পেলাম। বঙ্গবন্ধুর আদর্শের যে রাজনীতি দল করে পাওয়ার
রাজনীতি না দল করে যাওয়ার রাজনীতি ছিল দেশকে দেওয়ার জনগণকে দেওয়ার। পহেলা বৈশাখ,
নববর্ষ এগুলো বাঙালী সংস্কৃতির স্তম্ভ। এটা পালনে ৭৫ এর পর থেকে বাধা আসছে, কিন্তু
সেই বাধা অতিক্রম করে বঙ্গবন্ধু তনায়া প্রধান মন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন।
তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, জাতীয়তা বোধ জাগ্রত রেখে দেশ প্রেমে উদ্ধুদ্ধ
হয়ে দেশের মঙ্গলের জন্য এক যোগে সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন,
মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের প্রত্যয় নিয়ে আ’লীগ সরকার সব সময় কাজ করে থাকে,
এখনো তা অব্যাহত রেখেছে। দেশে সমস্ত সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে, যা বলা বাহুল্য।
আমরা সবাই সেই উন্নয়নের সুফল ভোগী। কপিলমুনি কলেজ অ্যালামনাই
এসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী, শিক্ষক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
উদ্বোধনকালে অনুষ্ঠানের উদ্বোধক ভ‚মি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি উপরোক্ত কথাগুলো
বলেন। রবিবার সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে প্রাক্তন ছাত্র ও অ্যালামনাই এসোসিয়েশনের
আহবায়ক অধ্যক্ষ এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার
নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সাংসদ
মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন
কান্তি ঘোষ, সংবর্ধিত অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর
মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, সম্মানীত অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা
নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ
মোঃ হাবিবুল্যাহ বাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেকেএসপির সভাপতি শেখ আব্দুর
রশীদ, ডাঃ খালেকুজ্জামান, সহকারী অধ্যাপক রেজাউল করিম, প্রভাষক মুজিবর রহমান, তুষার
পারভেজ প্রমূখ। আলোচনা সভা শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com