• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭
সর্বশেষ :
দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু

পরিনীতি-প্রিয়াঙ্কা নতুন গুঞ্জনে

প্রতিনিধি: / ৯৮৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বিনোদন: দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন রয়েছে বোন পরিনীতির সঙ্গে সম্পর্ক বিছিন্ন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গুঞ্জনটি জোরালো হয় পরিনীতির বিয়ের সময় থেকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েন পরিনীতি। অথচ চোপড়া পরিবারের সকল সদস্য বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেখানে হাজির ছিলেন না প্রিয়াঙ্কা। পরিনীতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন তিনি। যদিও মেয়ের পক্ষে তখন সাফাই গেয়েছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তবে সেই সাফাই বেশি দিন ধোপে টেকেনি। চলতি বছরে এপ্রিল মাসে ভাইয়ের আংটিবদলের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা উপস্থিত থাকলেও ছিলেন না পরিনীতি। তখন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় পরিনীতিকে এড়িয়ে চলার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা। তাই পারিবারিক অনুষ্ঠানে একজন হাজির হলে অন্যজন অবর্তমান থাকেন। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা ভারতে এলেও পরিনীতির সঙ্গে দেখা করেন না দীর্ঘদিন। তবে এবার ভিন্ন খবরের শিরোনামে এলেন তারা। পুরোনো সম্পর্কে ফিরছেন তারা! স¤প্রতি মুক্তি পাওয়া পরিনীতির ‘অমর সিংহ চমকিলা’ মুগ্ধ করেছে দর্শকদের। এই সিনেমাটির পোস্টার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে পরিনীতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লিখেছেন, ‘দেখতে খুব ভালো লাগছে।’ উত্তরে পরিনীতি লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ, মিমিদিদি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাতজোড় সাধন ‘ইমোজি’ এবং লাল হৃদয়চিহ্ন। আর এতেই ভক্তরা মনে করছেন তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে!

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com