• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৮
সর্বশেষ :
দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন ক্ষুদে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দিলেন মেম্বর প্রার্থী শাহ আলম

এয়ার টিকিট পাওয়ার সুযোগ ওয়ালটন টিভি কিনে

প্রতিনিধি: / ২৪৫২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

অর্থনীতি: ঈদে ক্রেতাদের বিশেষ উপহার স্বরূপ টেলিভিশন ক্রয়ে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি পাওয়ার সুবিধা দিচ্ছে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫ জন ক্রেতা ওয়ালটন টিভি কিনে এয়ার টিকিট ফ্রি পেয়েছেন। ওয়ালটন টিভির ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আশিকুল হাসান জানান, ঈদ উৎসবে দেশের যে কোনও ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইন সেলস প্লাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে বেসিক এলইডি বা স্মার্ট টিভি কিনে ক্রেতারা ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন। চলতি মাসের ১ তারিখ থেকে চাঁদরাত পর্যন্ত অর্থাৎ ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা। এরইমধ্যে ঢাকা, গাজীপুর, কালিয়াকৈর, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরে ৩৫ জন গ্রাহক ওয়ালটন টিভি কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি পেয়েছেন। আগামী কয়েকদিনে আরো অসংখ্য ক্রেতা এই সুবিধা পাবেন বলে আশা করছি। ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার মোস্তফা নাহিদ হোসেন বলেন, টেলিভিশন ক্রেতাদের ঈদের আনন্দ ও বিনোদনকে আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুবিধার পাশাপাশি দেশব্যাপী চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এর আওতায় ক্রেতাদের জন্য রয়েছে ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ। অর্থাৎ ওয়ালটন টিভি কিনে ক্রেতারা পেতে পারেন নগদ ১০ লাখ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ জানান, ঈদে বাজারে রয়েছে ওয়ালটনের বিভিন্ন সাইজের ৪৮টি মডেলের টিভি। এর মধ্যে রয়েছে ওয়ালটনের বিভিন্ন সাইজের বেসিক এলইডি টিভিসহ এন্ড্রয়েড-১১ অপারেটিং সিস্টেমের গুগল টিভি, ওয়েবওএস এবং কুলিটা অপারেটিং সিস্টেমর স্মার্ট এলইডি টিভি। বাজারে মাত্র ১৯ হাজার ৯৯০ টাকায় ৩২ ইঞ্চি এবং ৩৩ হাজার ৯০০ টাকায় ওয়ালটনের ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি কিনতে পারছেন ক্রেতারা। ওয়ালটন টিভি ৬ মাসের রিপ্লেসমেন্টসহ ৫ বছর পর্যন্ত প্যানেল গ্যারান্টি ও ফ্রি বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন ক্রেতারা। আইএসও সনদপ্রাপ্ত দেশের সর্ববৃহৎ সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৮২টি সার্ভিস সেন্টারের মাধ্যমে ওয়ালটন টিভির গ্রাহকদের দ্রæত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদান করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com