• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

কচুয়ায় সুপারি গাছ থেকে পড়ে কৃষক নিহত

প্রতিনিধি: / ৭১৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাগেরহাট  প্রতিনিধি:     বাগেরহাটের কচুয়ায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো: নজরুল হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বারুইখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল হাওলাদার বারইখালী গ্রামের মৃত. আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

নিহতের ভাতিজা মাহাতাব হাওলাদার বলেন, সকালে নিজের বাগানের সুপরি পাড়তে গিয়ে সুপরি গাছ ভেঙে তিনি মাটিত পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য জাকির হাওলাদার বলেন, নজরুল হাওলাদার আজ দুপুরে নিজ বাগানের সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে পড়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উল্লেখ্য এবছর একই এলাকায় ইউনুস মীর (৪০) নামে এক কৃষক সুপারি গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করেন এবং রিপন শেখ (৩৫) আরও একজন গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com