• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

কালিগঞ্জে ১২ হাজার কেজি আম জব্দ করে বিনষ্ট করলো ভ্রাম্যমান আদালত

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ৬১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ মে, ২০২৪
আম জব্দ করে বিনষ্ট করলো ভ্রাম্যমান আদালত

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক অভিযানে ১২’শ কেজি অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে।উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গত রাত সাড়ে ১১ টায় উপজেলার নলতা হাইস্কুল মাঠে ট্রাকেভর্তির সময়ে অভিযানে ট্রাকসহ ৩’শ কেজি অপরিপক্ক আম জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী।

 

কেমিক্যাল মেশানো আম বহনকারী মেসার্স সাদ্দাম ইন্টারপ্রাইজ এর ট্রাক জব্দ করা হয়, যার নম্বর ঢাকা মেট্রো ট -১৪ ৮৬৭৭। তবে স্থানীয় ফড়িয়া কিংবা আম ব্যবসায়ীদের নাম ঠিকানা উদ্ধার করা সম্ভব হয়নি।

 

জব্দকারী আম বুধবার (১ মে) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর উপস্থিতিতে উপজেলা ক্যাম্পাসে বিনষ্ট করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১০ টায় উপজেলার চাম্পাফুলে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকভর্তি ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করেণ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী।

 

এ সময়ে থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এমনিভাবে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা অব্যহত থাকবে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com