• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২২
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

তালায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাতে সম্মননা প্রদান

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৮৬৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাতে সম্মননা প্রদান

🖼️ ফটো কার্ড তৈরি করুন

নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ^ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও ৫ জন জয়িতাতে সম্মননা প্রদান করা হয়।

 

সোমবার ৯ ডিসেম্বর সকালে র‌্যালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, নারী নেত্রী গুলশান আরা প্রমুখ।

 

আলোচনা সভা শেষে জাহানারা খাতুন, স্বর্ণলতা পাল, কুলসুম বিবি, ছবেদা খাতুন ও সকিনা বেগমকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এই পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com