• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩২
সর্বশেষ :
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ

বাংলাদেশের পদক জয় বাগদাদে

প্রতিনিধি: / ৭০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ইরাকের রাজধানী বাগদাদে এশিয়া কাপ আর্চারির কম্পাউন্ড মিশ্র বিভাগে পদক জিতেছে বাংলাদেশ। স্বাগতিক ইরাককে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন তপু রায় ও মেঘলা। শনিবার বাংলাদেশ শুধু মিশ্র বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিল। প্রথম সেটে লাল-সবুজের প্রতিনিধিরা ৩৬-৩৪ ও পরের সেটে এগিয়ে ছিল ৩৭-৩৬ পয়েন্টে। শেষ দুই সেটে অবশ্য সমতা ছিল ৩৭-৩৭ ও ৩৮-৩৮ পয়েন্টে। চার সেট মিলিয়ে বাংলাদেশ ১৪৮ আর ইরাক ১৪৫ স্কোর করে। তাতে তিন পয়েন্টের ব্যবধানে পদক জিতে যান তপু-মেঘলা। কম্পাউন্ড মিশ্র বিভাগে ৬টি দেশ অংশগ্রহণ করেছে। ইরানকে হারিয়ে সোনার পদক পেয়েছে ভারত। রোববার ব্যক্তিগত ও রিকার্ভ দলগত ইভেন্টের খেলা রয়েছে। বাংলাদেশ রিকার্ভ ব্যক্তিগত পুরুষ বিভাগে খেলবে ব্রোঞ্জ পদকের জন্য। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে সোনার পদক এবং মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জের জন্য খেলবে বাংলাদেশ দলের আর্চাররা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com