• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১০
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন

বাংলাদেশ কোচ ভারত ম্যাচ সামনে রেখে যা বললেন

প্রতিনিধি: / ৫০৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: নেপালকে হারিয়ে আসা বাংলাদেশের সামনে এবার কঠিন প্রতিপক্ষ ভারত, যারা ভুটানকে উড়িয়ে শুরু করেছে সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটুও সমীহ করছেন ভারত দলকে। তবে একই সঙ্গে তিনি প্রত্যয়ী কণ্ঠে বললেন, বাংলাদেশ দল ভুটানের মতো নয়। নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে আসরে দাপুটে শুরু পেয়েছে ভারত। স্বাগতিক নেপালের বিপক্ষে ২-০ ব্যবধানের স্বস্তির জয় পায় বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল। সেই হিসেবে একটি করে ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ের পথে এক পা বাড়িয়ে রেখেছে বাংলাদেশ ও ভারত। আসছে ম্যাচটি তাই দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ উইমেন’স চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। রাউন্ড রবিন লিগে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালেও দেখা হয়েছিল দুই দলের; নির্ধারিত সময়ে ও টাইব্রেকারের খেলা সমতায় শেষ হওয়ার পর অনেক নাটকীয়তার অবসান হয় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে। নেপালের এই প্রতিযোগিতায়ও অনেকের মনে হচ্ছে বাংলাদেশ ও ভারত ফের ফাইনালে মুখোমুখি হবে। টিটু তাই এই ম্যাচে নিজেদের ও প্রতিপক্ষের শক্তি, দুর্বলতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে চান। “এদিনের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোন মানের দল, সেটাই আজ বোঝা যাবে, কেননা, ভারত ভালো দল। আরেকটা বিষয়, ওদের শক্তির দিক, দুর্বল দিক এবং আমরা কোন কোন জায়গায় ওদের সাথে প্রতিদ্ব›িদ্বতা করতে পারছি, কোথায় পারছি না, এটাও বোঝা যাবে।” “বিশেষ করে ভারতের আক্রমণভাগ ভুটানের বিপক্ষে খুবই ভালো খেলেছে। কিন্তু আমরা তো ভুটান না; তো আমরা কতটা প্রতিদ্ব›িদ্বতা করতে পারি, এ বিষয়টা তো থাকবেইৃঅবশ্যই এই ম্যাচটা আমি ইন্টারেস্টিং ম্যাচ হিসেবে দেখতে চাচ্ছি। যদি আমরা ধরে নেই, এই দুইটা দল (বাংলাদেশ ও ভারত) ফাইনাল খেলবে, সে হিসেবে এ ম্যাচটিকে তো ড্রেস রিহার্সেল বলাই যায়।” নেপাল ম্যাচে জোড়া গোল করা সুরভী আকন্দ প্রীতি পুরো সময় খেলতে পারেননি। হালকা ব্যথা আছে এই ফরোয়ার্ডের পায়ে। ভারতের বিপক্ষে ম্যাচে প্রীতিকে খেলানো নিয়ে টিটু চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এখনও। “গত ম্যাচে দুই গোল করার পর প্রীতি উঠে গিয়েছিল। ও বলছে ওর পায়ে একটু ব্যথা আছে, কিন্তু সে খেলতে চাচ্ছে (ভারত ম্যাচে)। আমি মনে করি প্রীতির বিষয়টি সতর্কভাবে দেখতে হবে আমাদের। দেখতে হবে ওকে কতটুকু খেলানো যাবে, আবার যদি একেবারে না খেলায়, তাহলে সেটা ওর মনের ওপর কতটুকু প্রভাব ফেলবে, এই বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিব। বাকিটা ঠিক আছে। এর বাইরে যাকেই মাঠে নামাবো, সে যেন পারফরম করে- কেননা, এটাই একটা ভালো দলের পরিচয়।”

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com