• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭
সর্বশেষ :
সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অবন্তিকা

প্রতিনিধি: / ৬৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর ও সহপাঠীকে দায়ী করে গলায় ফাঁস নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা নগরীর শাসনগাছায় পারিবারিক কবরস্থানে বাবা অধ্যাপক জামাল উদ্দিনের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে কুমিল্লা সরকারি কলেজ মাঠে অবন্তিকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কুমিল্লা সরকারি কলেজ জামে মসজিদের ইমাম আবু মুসার ইমামতিতে এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নূরুর রহমানসহ অবন্তিকার ছোট ভাই জারিফ জাওয়াত অপূর্ব, জবি আইন বিভাগের সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান সান, কুমিল্লা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান নূর মোহাম্মদ খানসহ কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন। পরে বিকেল পৌনে ৪টার দিকে শাসনগাছা জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার দাফন কাজ শেষ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com