• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

বিক্রান্ত ছেলের নাম কব্জিতে খোদাই করলেন

প্রতিনিধি: / ৬৮০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বিনোদন: চলতি বছরের ফেব্রæয়ারি মাসেই বলিউডের সুপার হিট সিনেমা ‘টুয়েলফথ ফেল’-এর নায়ক বিক্রান্ত মাসে ও তার স্ত্রী শীতলেরকোল জুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। বিক্রান্ত তার ছেলের নাম রেখেছেন বরদান। এ খবর আগেই জানিয়েছিলেন অভিনেতা। এবার ছেলের নাম চিরস্থায়ী করে নিজের শরীরে খোদাই করে নিলেন তিনি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, নিজের বাহুতে ‘বরদান’ নামটি আর ছেলের জন্মতারিখ খোদাই করেছেন বিক্রান্ত মাসে। আর সেই ছবি নিজের ইনস্টা স্টোরির মাধ্যমে সবার সঙ্গে ভাগও করে নিয়েছেন অভিনেতা। দীর্ঘ প্রেমের পর, ২০২২ সালের ১৪ ফেব্রæয়ারি বিয়ে করেছিলেন বিক্রান্ত ও শীতল। এরপর ১৮ জানুয়ারি হিমাচল প্রদেশে সব নিয়মনীতি মেনে হয়েছিল তাদের সামাজিক বিয়ে। ওয়েব সিরিজ ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এর প্রথম সিজনে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেখান থেকেই আলাপ। ২০১৯ সালে হয়ে গিয়েছিল বাগদান। তবে করোনা মহামারির কারণে বিয়ে পিছিয়ে যায় অনেকখানি। খুব শীঘ্রই ‘সবরমতি এক্সপ্রেস’ ছবিতে দেখা যাবে বিক্রান্তকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com