• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৬
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

ভবনে আগুন, স্পেনে শিশুসহ নিহত ৩

প্রতিনিধি: / ৮৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : স্পেনের একটি ভবনে অগ্নিকান্ডে  শিশুসহ তিনজন নিহত হয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আলিকান্তে শহরের কাছে অবস্থিত একটি ভবনে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির ভিলাজয়োসা শহরের ওই ভবনটিতে আগুন লাগার পর প্রায় ১২০ জনকে সেখান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাÐে প্রায় ১৫ জন সামান্য জখম হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার মধ্যরাত ২টা ১৫ মিনিটে ২৫ তলা ভবনের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। তবে ইতোমধ্যেই সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ওই ভবনের বাসিন্দারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। মাত্র দুই সপ্তাহের কম সময় আগে ওই একই অঞ্চলের বন্দর নগরী ভেলেন্সিয়ায় অগ্নিকাÐে ১০ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে। ভেলেন্সিয়া শহরের একটি ১৫ তলা ভবনে আগুন লাগে। এছাড়া ওই ভবনের সঙ্গে যুক্ত থাকা আরও একটি ১০ তলা বøকেও আগুন ধরে যায়। দুই ভবনে মোট ১৩৮টি ফ্ল্যাট ছিল। ওই দুর্ঘটনার পর বিশেষজ্ঞরা জানান, অত্যন্ত দাহ্য বস্তু দিয়ে ভবনটির চারপাশের আবরণ দেওয়া হয়েছিল। ফলে ভবনটির আগুন দ্রæত ছড়িয়ে পড়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com