• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩
সর্বশেষ :
বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

মোরেলগঞ্জে এক মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধি: / ৭৪৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের এক মেম্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুব্ধ গ্রামবাসি। শনিবার বেলা ১১ টার দিকে শোনাখালী গ্রামের আশ্রয়ন প্রকল্পের সামনে ৩নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর বিনামূল্যে দেওয়া উপহারের ঘর, পানির ট্যাংকি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মৎস্যজীবীদের চালের কার্ড দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শোনাখালী গ্রামের শতাধিক ভূক্তভোগী নারীপুরুষ ব্যানার নিয়ে মানববন্ধন করেন। এসময় বক্তৃতা করেন ভূক্তভোগী মাহবুব হাওলাদার, মো. আলীম শেখ, লাখি বেগম ও ফারুক হাওলাদার। ইতোমধ্যে এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও দায়ের হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম অভিযোগ অস্বিকার করে বলেন, যারা মানববন্ধন করেছে তাদেরকে আমি চিনিনা। স্থানীয় রাজনৈতিক গ্রপিং ও গেল নির্বাচনে হেরে যাওয়া প্রতিপক্ষের লোকেরা ষড়যন্ত্রমূলকভাবে মানববন্ধন করিয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com