• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৯
সর্বশেষ :
মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক

সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিনিধি: / ৫৪৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রদর্শনী ২৬ মার্চ থেকে ৩০ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। এতে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী তাদের সমরাস্ত্রসহ সরঞ্জাম প্রদর্শন করে। বিমান বাহিনীর যুদ্ধ বিমানের ফ্লাই-পাস্ট এবং অনুষ্ঠানস্থলে হেলিকপ্টার থেকে সেনা বাহিনীর প্যারা ট্রুপারদের সফল অবতরণ প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি তিন বাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সমরাস্ত্র সম্পর্কে তাকে ব্রিফ করেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সৈন্যদের ব্যবহৃত বিভিন্ন হালকা ও ভারী অস্ত্র প্রত্যক্ষ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও অতিথিরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পরে তাদের সঙ্গে ফটোসেশনে যোগ দেন। জাতীয় প্যারেড স্কয়ারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সচিব, বিদেশি রাষ্ট্রদূত, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com