• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩
সর্বশেষ :
তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন প্রশাসক হাবিব তালায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত শ্যামনগরে গাবুরায় সুন্দরবনের বনদ*স্যু নির্মূলের দাবিতে বনজীবিদের মানববন্ধন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে অবৈধভাবে মাছ কাকড়া শিকার করার সময় ৭ জেলে আটক আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আ^ত্ম*হ*ত্যা আশাশুনিতে নারীকে ধ*র্ষ*ণচেষ্টার অভিযোগে আমান উল্লাহ বিশ্বাস গ্রেফতার শ্যামনগরে ৪ দিন নিখোঁজের পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির

হেফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষ্যে দোয়া ও ইফতার

প্রতিনিধি: / ৫০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে হেফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর এলাকায় তালিমুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষার্থীদের হেফজ ও নাজেরা বিভাগের সবক প্রদান উপলক্ষ্যে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. মনিরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. তোফায়েল প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, গলেহাহাট ফাযিল মাদরাসার ক্বারি শিক্ষক ফয়জুল করিম, শেখেরহাট জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল কাদের, মাদরাসাটির সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলামসহ অনেকে।
আলোচনা শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com