• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪
সর্বশেষ :
ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান তালা–কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: কুমিরায় হাবিব

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রহ্মরাজপুরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জিএম আমিনুল হক / ১৭০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রহ্মরাজপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় ব্রহ্মরাজপুরের ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।

 

সৌদি আরব মদিনা যুবদলের সভাপতি আলহাজ্ব মোঃ আতিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় এবং যুবনেতা মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান স. ম. শহিদুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোস্তাক আহমেদ, যুবদল নেতা মাহমুদ হাসান মিলন, বদরুজ্জামান, সাইফুল ইসলাম, সাংবাদিক জিএম আমিনুল হক, মেহেদী হাসান শিমুল, ছাত্রনেতা আসমাতুল্লাহ আল গালিবসহ আরও অনেকে।

 

আরো পড়ুন – তালায় মহান বিজয় দিবস পালিত

 

টুর্নামেন্টে ব্রহ্মরাজপুর সিনিয়র ক্রিকেট একাদশ ও ব্রহ্মরাজপুর জুনিয়র ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত ৮ ওভারের খেলায় সিনিয়র একাদশ ৯৯ রান সংগ্রহ করে। জবাবে জুনিয়র একাদশ ৮ ওভারে ৫৫ রান সংগ্রহ করলে ব্রহ্মরাজপুর সিনিয়র ক্রিকেট একাদশ বিজয় লাভ করে।

 

খেলার মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন মাহমুদুল হাসান, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন নাসিম। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ বিল্লাল হোসেন স্কোরবোর্ডের দায়িত্বে ছিলেন আবুল খায়ের।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের পক্ষে সিনিয়র একাদশের অধিনায়ক রিপন মোড়ল বিজয়ী ট্রফি গ্রহণ করেন। রানার্সআপ ট্রফি গ্রহণ করেন ব্রহ্মরাজপুর জুনিয়র একাদশের অধিনায়ক রাকিব হাসান।

 

ভিডিও কলে খেলাটির আয়োজক সৌদি প্রবাসী আলহাজ্ব আতিয়ার রহমান বলেন, “মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও ব্রহ্মরাজপুর স্পোর্টিং ক্লাবের মাধ্যমে নিয়মিত সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com