• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬
সর্বশেষ :
শ্যামনগরে শান্তি ও সংহতি সার্কেলের সংবাদ সম্মেলন টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে? কারা হচ্ছেন? সাতক্ষীরার আলমগীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ: অসুস্থ কন্যার চিকিৎসায় সহযোগিতার আশ্বাস আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আ*গু*ন, আনুষ্ঠানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষ*য়ক্ষতি তারেক রহমানের নেতৃত্বে বিকেলে শপথ: নতুন মন্ত্রিসভায় খুলনার কেউ নেই! সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার-২ শ্যামনগরের কৈখালীতে রাতের আঁধারে তরমুজ ক্ষেত লন্ডভন্ড, কৃষক পরিবারের আর্থিক বিপর্যয়ের আশঙ্কা অন্ত-কোন্দল ও সাংগঠনিক দুর্বলতার কারনে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির পরাজয় জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

বিএনপি-জামায়াত জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছে: আনিসুল হক

প্রতিনিধি: / ৫০৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিয়ে যাচ্ছে বলেই সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার দুপুরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা ও নিরাপত্তা জোরদার করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, যতদিন জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি-জামায়াতের মদদ দেওয়া অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সাবধান থাকতে হবে, সাবধান থাকব। এছাড়া দলীয় প্রতীকে অন্যান্য রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের ভূমিকা কি হবে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও দলের নীতি নির্ধারকেরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এর আগে মন্ত্রী আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে আখাউড়া বড় বাজার ধরখার সড়কে পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন। প্রসঙ্গত, পাঁচ কোটি ৭৭ লাখ টাকা বায়ে ৯৬ দশমিক ১০ মিটার দীর্ঘ পিসি গার্ডার বনগজ ব্রিজের নির্মাণকাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম সাফিসহ দলীয় নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com