• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৭
সর্বশেষ :
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে শিশুর মটরভ্যান ছি*ন*তাইয়ের দিনেই আসামীসহ উদ্ধার করেছে পুলিশ আজ তিন দেশে ঈদ উদযাপন, মধ্যপ্রাচ্যে একদিন পর দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার

রোমার সহজ জয় দিবালার জোড়া গোলে

প্রতিনিধি: / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: পাওলো দিবালার জোড়া গোলে সিরি-এ লিগে কালিয়ারিকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছে রোমা। কোচ ড্যানিয়েল ডি রোসির অধীনে এটি লিগে রোমার টানা তৃতীয় জয়। গত মাসে কোচের পদ থেকে অভিজ্ঞ হোসে মরিনহোকে ছাঁটাই করে রোমা। এই জয়ে শীর্ষ চারের অবস্থানে পৌঁছাতে আটালান্টার থেকে আর মাত্র এক পয়েন্ট দুরে রয়েছে পঞ্চম স্থানে থাকা রোমা। এর আগে সিরি-বি লিগে এসপিএএল’র কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ডি রোসি। গত দুই লিগ ম্যাচে ধুকতে থাকা ভেরোনা ও তলানির দল সালেরনিতানাকে ২-১ গোলে পরাজিত করেছে রোমা। কিন্তু কালিয়ারির বিপক্ষে পুরো দলের পারফরমেন্স ছিল চোখে পড়ার মত। স্তাদিও অলিম্পিকোতে দুই মিনিটে লোরেঞ্জো পেলেগ্রিনির গোলে এগিয়ে যায় রোমা। প্রথমার্ধের মাঝামাঝিতে পেলেগ্রিনির এ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন দিবালা। রোমার তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুর একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। বিরতির ঠিক আগে কালিয়ারি একটি পেনাল্টি উপহার পেলেও ভিএআর রিভিউ তা বাতিল করে দেয়। ৫১ মিনিটে হ্যান্ডবল থেকে প্রাপ্ত পেনাল্টিতে দ্বিতীয় গোল করেন দিবালা। এর মাধ্যমে মৌসুমে অষ্টম গোল পূরণ করেন আর্জেন্টাইন এই এ্যাটাকিং মিডফিল্ডার। টিনএজার ডিন হুইসেন ৫৯ মিনিটে ব্যবধান ৪-০’তে নিয়ে যান। ম্যাচের শেষ ভাগে লুকাকুর আরো একটি প্রচেষ্টা বাতিল করে দেয় ভিএআর।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com