• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

বাবর বিপিএল ছাড়ার আগে ‘আবেগঘন বার্তা’ দিলেন

প্রতিনিধি: / ৫২৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অন্যতম বিদেশি তারকা ছিলেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই পাক ক্রিকেটার। পিএসএলের কারণে বিপিএল ছেড়ে গেছেন এই পাক ব্যাটার। তার আগে সমর্থক ও রংপুর রাইডার্সের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন বাবর। গত বুধবার বিপিএলে ছেড়ে পাকিস্তানে পাড়ি জমিয়েছেন সাবেক এই পাক অধিনায়ক। দেশে ফেরার আগে রংপুর রাইডার্সের জন্য শুভকামনা জানিয়ে বাবর বলেন, ‘রংপুর রাইডার্সে অবিশ্বাস্য সময় কাটিয়েছি। এই দলটি যে ভালোবাসা, সমর্থন এবং আমাকে যতœ করেছে, তার জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ। টুর্নামেন্টজুড়ে নিঃস্বার্থ টিমওয়ার্ক সত্যিই একটি পার্থক্য তৈরি করেছে। এজন্য পুরো দলকে ধন্যবাদ।’ রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে বলেও আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এই দলের সবচেয়ে বড় গুন সবাই একে অন্যের জন্য খেলে। সেই কারণেই রংপুর প্রতিযোগিতার সেরা দল হয়ে উঠতে পেরেছে। সবকিছুর জন্য আমি কোচিং স্টাফদের কাছেও গভীরভাবে কৃতজ্ঞ। মমেটদের প্রতি আমার কথা একটাই, নিজেদের ফোকাস হারিয়ো না। আশা করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে। আগামী দিনে আবার রংপুরের জন্য খেলতে মুখিয়ে আছি।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com