• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩২
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

শ্রীলঙ্কা দলে শানাকার পরিবর্তে কারুনারত্নে

প্রতিনিধি: / ৪২৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ওয়ানডেতে সময়টা একদমই ভালো যাচ্ছে না দাসুন শানাকার। নেতৃত্ব হারানোর পর এবার দল থেকেও বাদ পড়লেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। লম্বা সময় পর এই সংস্করণের দলে ডাক পেলেন চামিকা কারুনারত্নে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। শানাকার মতো গত সিরিজের দল থেকে নেই মিডল অর্ডার ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে। এক বছরের বেশি সময় ধরে ওয়ানডেতে ছন্দে নেই শানাকা। সবশেষ ২১ ইনিংসে কেবল একটি ফিফটি করতে পেরেছেন তিনি, ব্যাটিং গড় মাত্র ১২.১৫। বল হাতেও করতে পারেননি তেমন কিছু। গত মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব হারান শানাকা। ওই সিরিজের দলে অবশ্য রাখা হয় তাকে। প্রথম দুই ম্যাচে ৮ ও ৭ রান করার পর তৃতীয় ম্যাচে জায়গা পাননি একাদশে। এবার বাদই পড়লেন তিনি দল থেকে। গত অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ শ্রীলঙ্কার হয়ে মাঠে নামেন চামিকা কারুনারাতেœ। এই সংস্করণে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলে তার শিকার ২৪ উইকেট। শেষ দিকে ব্যাট হাতেও কার্যকর ভ‚মিকা রাখতে পারেন তিনি, এক ফিফটিতে রান ৪৫১। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু শুক্রবার। পরের দুই ম্যাচ রোববার ও বুধবার।
শ্রীলঙ্কা ওয়ানডে দল: কুসাল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, সাহান আরাচিগে, শেভন ড্যানিয়েল, জানিথা লিয়ানাগে, চামিকা কারুনারাতেœ, মাহিশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা, দুশমান্থ চামিরা, দুনিথ ওয়েলালাগে, প্রামোদ মাদুশান, আকিল দানাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com