• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮
সর্বশেষ :
সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা।

বাজাজ একসঙ্গে ডাবল ধামাকা নিয়ে এল

প্রতিনিধি: / ১০১৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: জনপ্রিয় টু হুইলার নির্মাতা সংস্থা বাজাজ। এবার তাদের জনপ্রিয় বাইক সিরিজ পালসারের নতুন দুটি বাইক নিয়ে এলো। পালসার এন১৫০ এবং এন১৬০ মডেলের ২০২৪ এডিশন বাজারে আনলো বাজাজ। দুই বাইকের দুটি করে ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। বাইকের যে বেস ভ্যারিয়েন্টে রয়েছে সেখানে একই অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। তবে দুই বাইকের টপ ভ্যারিয়েন্টেই পাবেন নতুন সম্পূর্ণ ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং বøুটুথ কানেক্টিভিটি। আর এন১৬০ বাইকের সিঙ্গেল চ্যানেল এবিএস যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তাই এই বাইক এখন ডুয়াল চ্যানেল এবিএস-এর সঙ্গেই পাওয়া যাবে। যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে তা ব্যবহার করার জন্য আলাদা অ্যাপ এনেছে সংস্থা। যা ডাউনলোড করে বøুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কানেক্ট করতে হবে। তারপর নেভিগেশন, নোটিফিকেশন এলার্ট, কল/মেসেজ এলার্ট সব পাওয়া যাবে। তবে দুই বাইকের মেকানিক্যাল স্পেসিফিকেশনে কোনো পরিবর্তন হয়নি। ইঞ্জিন ক্যাপাসিটি, ফুয়েল ট্যাংক এবং ইঞ্জিন আউটপুট যা ছিল তাই রাখা হয়েছে। শুধু ব্রেকিংয়ে বদল হয়েছে। বাজাজ পালসার এন১৫০ এর দাম ভারতীয় বাজারে ১ লাখ ১৮ হাজার রুপি থেকে ১ লাখ ২৪ হাজার রুপি (এক্স শোরুম)। আর বাজাজ পালসার এন১৬০ এর দাম রাখা হয়েছে ১ লাখ ৩১ হাজার রুপি থেকে ১ লাখ ৩৩ হাজার রুপি (এক্স শোরুম)।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com