• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০
সর্বশেষ :
শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

যেভাবে দোয়া করলে আল্লাহ খুশি হন

প্রতিনিধি: / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

ধর্ম: ইসলামে দোয়া ও মোনাজাতের গুরুত্ব অনেক। মহান আল্লাহ পবিত্র কোরআনের বহু জায়গায় মোনাজাতের ভাষা শিক্ষা দিয়েছেন। মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ খুশি হন। রাসুল (সা.) ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলার কাছে তাঁর দয়া ও রহমত চাও। কেননা চাইলে তিনি খুশি হন। (তিরমিজি, হাদিস : ৩৫৭১) মুমিনের দোয়া পারমাণবিক অস্ত্রের চেয়ে বেশি শক্তিশালী। আলী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, দোয়া মুমিনের হাতিয়ার, দ্বিনের স্তম্ভ এবং আসমান ও জমিনের নূর। (সহিহ মুসলিম, হাদিস : ৪৬৫; মুস্তাদরাকে হাকেম : ১/৪৯২) দোয়া ও মোনাজাত সবাই করেন। কিন্তু সবার মোনাজাত সঠিক পদ্ধতিতে হয় না। এ জন্য সুন্নাহবর্ণিত পদ্ধতি জেনে নেওয়া জরুরি। নিম্নে মোনাজাতের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো-
এক. মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং নবী করিম (সা.)-এর ওপর দরুদ পাঠ করা। ফাদালা ইবনে উবাইদ (রা.) বলেন, একবার রাসুল (সা.) শুনতে পান যে জনৈক ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা ও নবী (সা.)-এর ওপর দরুদ পাঠ ছাড়া দোয়া করতে শুরু করে। তিনি বলেন, সে তাড়াহুড়া করেছে। (আবু দাউদ, হাদিস : ১৪৮১; তিরমিজি, হাদিস : ৩৪৭৬)
দুই. হাত উঠিয়ে দোয়া করা। সালমান (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, তোমাদের রব চিরঞ্জীব ও মহান দাতা। যখন কোনো বান্দা হাত উঠিয়ে দোয়া করে তখন তিনি তার হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। (আবু দাউদ, হাদিস : ১৪৮৮ )
তিন. আল্লাহর কাছে দোয়ার বিষয়টি বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে বারবার চাওয়া। আনাস (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, তোমাদের কেউ দোয়া করলে দোয়ার সময় একিনের সঙ্গে দোয়া করবে এবং এ কথা বলবে না যে হে আল্লাহ আপনার ইচ্ছা হলে আমাকে কিছু দান করুন। কারণ আল্লাহকে বাধ্য করার মতো কেউ নেই। (বুখারি, হাদিস : ৫৮৯৯)
চার. আল্লাহর প্রশংসা ও দরুদের মাধ্যমে দোয়া শেষ করা। (আবু দাউদ, হাদিস : ৯৮৩)
পাঁচ. মোনাজাতের পর দুই হাত দিয়ে মুখমÐল মুছে নেওয়া। আস-সাইব ইবনে ইয়াজিদ (রা.) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী কারিম (সা.) দোয়ার সময় তাঁর হাত ওপরে উত্তোলন করতেন এবং তার দ্বারা মুখমÐল মাসাহ করতেন। (আবু দাউদ, হাদিস : ১৪৯২) মহান আল্লাহ আমাদের জীবনের যাবতীয় দোয়া ও মোনাজাত কবুল করুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com