• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২০
সর্বশেষ :
শ্যামনগরে তেল সংকটে সংগ্রহের লাইন দীর্ঘ দেড় কিলোমিটার আশাশুনির বড়দলে গৃহবধূকে র*ক্তা*ক্ত জ*খ*ম, হাসপাতালে ভর্তি দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যা*ত ছোট সুমন বাহিনীর সক্রিয় সদস্য আটক শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর নিম্নবিত্ত পরিবারের ঈদ আনন্দ ভাগ করে নিল সাতক্ষীরা শহর ছাত্রদল মোটরসাইকেলের জ্বালানি সংকটে ব্যাহত ঈদযাত্রা, বিপাকে বাইকাররা প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছালো নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে

কপিলমুনির প্রতাপকাঠি এলাকায় দুই দিনের ব্যবধানে দুটি স্কুল থেকে ৪০ টি ফ্যান চুরি

প্রতিনিধি: / ৩৪৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস
কপিলমুনির পার্শ^বর্তী হাউলী প্রতাপকাঠি সহ এর আশপাশ এলাকায় ব্যাপক
চুরি সংঘটিত হচ্ছে। চোরদের মূল টার্গেট স্কুল। প্রাইমারি স্কুলগুলো থেকে
ফ্যান খুলে নিয়ে চোরেরা নির্বিঘেœ পালিয়ে যাচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি
প্রতাপকাঠির  ভৈরব ঘাটা রামচন্দ্র নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
থেকে গভীর রাতে স্কুলের দরজার তালা ভেঙ্গে ২০ টি ফ্যান নিয়ে চোরেরা পালিয়ে
যায়। এর ঠিক দুই দিন পর ৯ ফেব্রুয়ারি শুক্রবার গভীর রাতে হাউলী সরকারি
প্রাথমিক বিদ্যালয় থেকে দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২০ টি ফ্যান খুলে
নিয়ে যায়। হঠাৎ করে চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকার মানুষের মধ্যে নতুন
করে আতঙ্কের সৃষ্টি করছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের
কাছে জানতে চাইলে তিনি জানান, চুরির ঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ
করা হয়েছে তদন্তের পর মামলাটি রেকর্ড হবে, পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে। উল্লেখ্য প্রায় তিন মাস পূর্বে প্রাইমারি স্কুলের নতুন ভবন
নির্মাণের সময় রড, সিমেন্ট সহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরি হয়ে যায়।
এই মালামাল পার্শ^বর্তী একটি বাড়ি থেকে উদ্ধার হলেও স্কুল কর্তৃপক্ষ কোন
ব্যবস্থা নেয়নি। এই এলাকাটি নির্জন হওয়ায় শুধু চুরি নয় মাদক ব্যবসায়ী ও মাদক
সেবনকারীদের ব্যাপক তাৎপরতা বৃদ্ধি পেয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com