• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৯
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

সাকিব সাত হাজারের মাইলফলকে

প্রতিনিধি: / ৩৭৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: সৈকত আলির বলে স্কয়ার কাটে নিজের প্রথম বাউন্ডারি মারলেন সাকিব আল হাসান। এক বল পর ডিপ মিড উইকেটে খেলে দুই রান নিয়ে তিনি ছুঁয়ে ফেললেন দারুণ এক মাইলফলক। টি-টোয়েন্টিতে সাত হাজার রান পূর্ণ করলেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার। পাশাপাশি একটি ‘ডাবল’ পূর্ণ করেও ফেললেন সাকিব। আগে থেকেই তার নামের পাশে আছে চারশর বেশি উইকেট। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৭ হাজার রান ও ৪০০ উইকেটের ‘ডাবল’ পূর্ণ করলেন সাকিব। বিশ্ব ক্রিকেটে ডাবলের এই কীর্তি আছে শুধু আন্দ্রে রাসেলের। বাংলাদেশের হয়ে এর আগে ৭ হাজার রান করেছেন শুধু তামিম ইকবাল। সাত হাজার থেকে ¯্রফে ৪৬ রান দূরে থাকা অবস্থায় এবারের বিপিএল শুরু করেছিলেন সাকিব। চোখের সমস্যায় শুরুর দিকের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারছিলেন না তিনি। সপ্তম ম্যাচে এসে তিনি পেয়েছেন কাক্সিক্ষত মাইলফলকের দেখা। ইনিংসটি অবশ্য খুব বড় করতে পারেননি তিনি। সালাউদ্দিন শকিলের বাউন্সারে পুল করতে গিয়ে ধরা পড়েন উইকেটের পেছনে। ফেরার আগে ৩ চার ও ১ ছক্কায় করেন ১৬ বলে ২৭ রান। সৈকতের বলে দুই চারের পর নিহাদউজ্জামানকে তিনি মারেন একটি করে চার-ছক্কা। ৪২২ ম্যাচে ৩৮৭ ইনিংসে সাকিবের নামের পাশে এখন ৭ হাজার ১৯ রান। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন ২৯ ম্যাচে। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে রংপুরের বিপক্ষে করা অপরাজিত ৮৯ রান তার সর্বোচ্চ। সাকিবের আগে সাত হাজার রান করা তামিম ২৫৫ ম্যাচের ২৫৪ ইনিংসে করেছেন ৭ হাজার ৩৮৬ রান। ৪৬টি ফিফটির সঙ্গে ৪টি ফিফটি করেছেন অভিজ্ঞ ওপেনার। একই সঙ্গে বল হাতে সাকিবের শিকার ৪৭৪ উইকেট। ম্যাচে পাঁচবার ৫ ও দশবার ৪ উইকেট নিয়েছেন তিনি। সাকিবের আগে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান ও ৪০০ উইকেট নেওয়া রাসেল ব্যাটিংয়ে ৭ হাজার ৯৯২ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ৪২৪ উইকেট। রাসেল-সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ডোয়াইন ব্রাভো। বল হাতে ৬২৩ উইকেটের সঙ্গে ব্যাটিংয়ে তার সংগ্রহ ৬ হাজার ৯২০ রান।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com