• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২
সর্বশেষ :
ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

প্রাকৃতিক উপায় চোখের নিচের কালো দাগ দূর করার

প্রতিনিধি: / ৮১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

লাইফস্টাইল: ঘরোয়া উপাদানে দূর হবে চোখের নিচের কালো দাগ। তবে হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপাদান ব্যবহারে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন কিভাবে ঘরোয়া উপাদানে চোখের নিচের কালো দাগ দূর করবেন-
টমেটো ও লেবুর প্যাক
টমেটোর রস চোখের নিচের কালো দাগ দূর করতে বেশ কার্যকরী ভ‚মিকা রাখে। এক টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। তারপর চোখের যে অংশে কালো দাগ সে অংশে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে।
আলুর রস
আলুতে রয়েছে ভিটামিন ‘সি’ ও এনজাইম, যা চোখের নিচের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। আস্ত আলু গ্রেট করে রস বের করে নিতে হবে। একটি কটন বলের সাহায্যে আলুর রস চোখের কালো অংশে লাগিয়ে ১০ মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। সবচেয়ে ভালো ফলাফল পেতে রাতে ঘুমানোর আগে এই প্যাক ব্যবহার করতে হবে।
আমÐ অয়েল
আমÐ অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘ই’, যা চোখের কালো দাগ দূর করে ত্বককে ভালো রাখে। রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে আমÐ অয়েল নিয়ে চোখের নিচে আলতোভাবে ম্যাসাজ করে রেখে দিতে হবে। সকালে ধুয়ে ফেলতে হবে।
কমলার রস
কমলার রসের সঙ্গে কয়েক ফোঁটা গিøসারিন মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। তারপর এই মিশ্রণটি চোখের কালো অংশে লাগিয়ে ১০ মিনিটের মতো রেখে দিয়ে ধুয়ে ফেলতে হবে। কমলাতে থাকা ভিটামিন ‘সি’ ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করার পাশাপাশি কালো দাগ কমায়।
ঠাÐা দুধ
ঠাÐা দুধ চোখের কালো দাগ দূর করতে ভীষণ ভালো কাজ করে। একটি কটন প্যাডের সাহায্যে ঠাÐা দুধ চোখের কালো দাগের অংশে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলতে হবে। এভাবে সপ্তাহে কয়েক বার লাগালে চোখের নিচের কালো দাগ কমে যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com