• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২২
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

আবাহনীকে হারাল মোহামেডান পিছিয়ে পড়েও

প্রতিনিধি: / ৪১৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ফেডারেশন কাপে গ্রæপের শেষ খেলায় মঙ্গলবার মুখোমুখি হয় চিরপ্রতিদ্ব›দ্বী আবাহনী-মোহামেডান। দুই দলই আগের দুই ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছে। সে অর্থে গতকালকের ম্যাচটি ছিল দুই দলের জন্যই নিয়মরক্ষার। তারপরও ম্যাচটা যখন আবাহনী-মোহামেডান তখন উত্তাপ থাকবে সেটাই স্বাভাবিক। যে ম্যাচে কেউ কাউকে ছাড় দেয় না। গতকালও যেমন পিছিয়ে পড়ে হাল ছাড়েনি সাদা-কালোরা। দুর্দান্ত প্রচেষ্টায় ম্যাচ জিতে নিয়েছে মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনীকে ২-১ ব্যবধানে হারিয়েছে মোহামেডান। চার দলের গ্রæপে সেরা হয়েই পরের রাউন্ডে উঠেছে আলফাজ আহমেদের দল। দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। যদিও এই ম্যাচের আগেই ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে এই দল। আবাহনী মোহামেডান ম্যাচে ৩৮ মিনিটের মাথায় স্টুয়ার্ট কর্নেলিসের গোলে এগিয়ে যায় আবাহনী। বিরতির পর দ্রæতই গোল পরিশোধ করে মোহামেডান। মুজাফফরের গোলে ১-১ সমতা টানে আলফাজের দল। চার মিনিট পর টনির গোলে লিড ২-১ করে মোহামেডান। ম্যাচের বাকি সময়টা স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার দলটি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com