• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

বাগেরহাটে ভাঙ্গাড়ীর ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী গ্রেপ্তার ৩

প্রতিনিধি: / ৫২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে এক ভাঙ্গাড়ী ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় ও আরো চাঁদার দাবীর অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে ফকিরহাট মডেল থানার পুলিশ।

মঙ্গলবার (১২ফেব্রুয়ারী) সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় কাটাখালী মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের আবু বকর শেখের ছেলে মো. কামাল শেখ (৪৫), সোহরব শেখের ছেলে বাচ্চু শেখ (৪০) ও একই এলাকার মজিদ শেখের ছেলে সুমন শেখ (২৫)।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ১০ ফেরুয়ারি রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার ভাই ভাই ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক ভাঙ্গাড়ীর ব্যবসায়ী মো. ইসমাইল ভূইয়ার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন।

এমন সময় অভিযুক্ত মো. কামাল শেখ. বাচ্চু শেখ ও সুমন শেখ এসে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা না দিলে হত্যার হুমকি প্রদান করেন অভিযুক্তরা। এসময় ভাঙ্গাড়ী ব্যবসায়ী ইসমাইল ভূইয়া কাছে থাকা ৫০হাজার টাকা অভিযুক্তরা ছিনিয়ে নেয়।পরবর্তীতে তাহাদের দাবীকৃত বাকি দেড় লাখ টাকা ১১ ফেব্রুয়ারির মধ্যে প্রদান না করলে হত্যা করা সহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবে বলে হুমকি দেয় তারা।

এমন খবর পেয়ে থানা পুলিশ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল ভূইয়া ১২ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত তিনজনের নাম উল্ল্যেখ করে ফকিরহাট মডেল থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছেন।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com