• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭
সর্বশেষ :
আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর সাতক্ষীরা-২ আসনে মিছিল–মিটিং ছাড়াই ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন সাবেক এমপি আশু

অভিনেত্রী স্পর্শিয়া বিয়ে করলেন

প্রতিনিধি: / ৩৯৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ভালোবাসা দিবস ও বসন্তের প্রথমদিনে বিয়ের রংয়ে জীবন রাঙালেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গত বুধবার চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গত মঙ্গলবার কক্সবাজার বিচে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়। গত বুধবার ইনানি বিচে হয়েছে তাদের বিয়ের আয়োজন। এতে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমকে স্পর্শিয়া বলেন, নাওঈদ দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন। ওকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজি হয়েছি। সে-ও হয়তো আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে। উভয়ের পরিচয় কেবল বিয়ের দেখাদেখিকে কেন্দ্র করেই। স্পর্শিয়া জানান, আমাদের এক কমন ফ্রেন্ড ঘটকালি করেছে। পারিবারিকভাবে কথাবার্তা বলার পর বিয়ের বিষয়টি পাকা হয়। পাশাপাশি ভালোবাসাও তৈরি হয়। বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে অর্চিতা স্পর্শিয়ার মিডিয়ায় যাত্রা ২০১১ সালে। ‘আমাদের দেশটা স্বপ্নপূরী’ শিরোনামের জিঙ্গেলের সেই টেলিকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com