• রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২
সর্বশেষ :
শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় না.গঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের মানববন্ধন বিলুপ্তির পথে সাতক্ষীরার যশ, শীত ফুরালেও জিভে এল না রসের স্বাদ ৩২ বছরে দৈনিক পত্রদূত: ব্যাংদহায় প্রতিষ্ঠাবার্ষিকীর আমেজ ভোটে নিরাপত্তা নিয়ে শংকা নেই, উৎসবমুখর দিন হবে ইনশাল্লাহ : জেলা প্রসাশক আফরোজা আখতার নির্বাচিত হলে আপনার প্রয়োজনে দেখা করতে মিডিয়া লাগবেনা: ড. মনিরুজ্জামান সাতক্ষীরায় ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু মফস্বলের সাংবাদিকতা বনাম বাস্তবতা : আহসান রাজীব সাতক্ষীরা-২ আসনের অলিগলিতে ঘুরে ভোট চাচ্ছেন সাবেক এমপি আশরাফুজ্জামান আশু কৃষ্ণনগরে ফুটবল প্রতীকের জনসভায় নজরকাড়া উপস্থিতি

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটের রামপালে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মোঃ তালিম সরদার (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।
নিহত তালিম সরদার উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস এলাকার মোঃ ফজলু সরদারের ছেলে।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ২ টার দিকে তালিম (খুলনা-মোংলা) মহা-সড়কের  জিরোপয়েন্ট এলাকা থেকে ভ্যান চালিয়ে ভাগা বাজারের দিকে আসতেছিল। সে মালিডাঙ্গা নামক স্থানে পৌঁছালে  বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা  একটি মাহিন্দ্রা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা লাগতেই তালিম মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন তালিমকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ঘাতক মাহিন্দ্রা গাড়ির চালকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com