• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩২
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন

বাইডেন পুতিনকে গালি দিলেন

প্রতিনিধি: / ৪৮৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সান ফ্রান্সিসকোতে একটি তহবিল সংগ্রহের সময় রুশ প্রেসিডেন্টর পুতিনকে গালি দিয়েছেন। তিনি স্থানীয় সময় বুধবার ওই অনুষ্ঠানে পুতিনকে ‘ ক্রেজি সান অব আ বিচ’ বলে অভিহিত করেছেন। বাইডেন সতর্ক করে বলেন, “সর্বদা পারমাণবিক সংঘাতের হুমকি থাকে এবং মানবতার হুমকি জলবায়ু পরিবর্তনের শঙ্কাও থাকে। পুতিনের মতো কিছু ‘ক্রেজি সান অব আ বিচ’ আছে, যাদের কাছ থেকে সর্বদা পারমাণবিক সংঘাতের হুমকি পাওয়া যায়। পুতিন ও অন্যান্যের মতো নেতাদের কারণে এসব হুমকি তৈরি হচ্ছে, কিন্তু মানবজাতির অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি জলবায়ু।” বাইডেন তহবিল সংগ্রহের অনুষ্ঠানে দাতাদের এসব কথা বলেন। বাইডেন এর আগেও অন্যান্যের ‘সান অব আ বিচ’ বলে গালি দিয়েছিলেন। ২০২২ সালের জানুয়ারিতে তিনি ফক্স নিউজ হোয়াইট হাউসবিষয়ক এক সাংবাদিককে এই গালি দিয়েছিলেন। মাইক্রোফোনে তা শোনা গিয়েছিল। নির্বাচনী তহবিল সংগ্রহের সময় স্ক্রিপ্টের বাইরে বাইডেনের কথা বলার প্রবণতা আছে। পুতিনের বিরুদ্ধে বাইডেনের মৌখিক আক্রমণও  তীব্র হয়েছে। সূত্র : রয়টার্স


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com