• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২
সর্বশেষ :
ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন

বহুতল বাসভবনে আগুন,স্পেনে নিহত ৪

প্রতিনিধি: / ৫২৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়ায় একটি বহুতল বাসভবনে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছে। ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে। খবর রয়টার্স। শহরটি স্পেনের তৃতীয় বৃহত্তম শহর। ১৪ তলা ভবনের চার তলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে আধা ঘণ্টার মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ভ্যালেন্সিয়ার মেয়র মারিয়া হোসে কাতালা গতকাল শুক্রবার সাংবাদিকদের বলেছেন, চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৯ থেকে ১৫ জন নিখোঁজ। ভিডিওতে দেখা গেছে, এ সময় বাসিন্দারা ভবনের বারান্দা থেকে সাহায্য চেয়ে চিৎকার করছে। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি ফায়ার সার্ভিসের কর্মীদেরও প্রশংসা করেছেন। ভ্যালেন্সিয়া অঞ্চলের জরুরি পরিষেবার উপপ্রধান জর্জ সুয়ারেজ বলেছেন, আপাতত কাঠামো ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই, তবে অগ্নিনির্বাপক কর্মীরা বাইরে থেকে কাজ করছে। ভ্যালেন্সিয়া অঞ্চলের সরকারী প্রতিনিধি পিলার বার্নাবে বলেছেন, কতজন লোক নিখোঁজ হয়েছে তা বলা কঠিন। ভবনটিতে অনেকগুলো ফ্ল্যাট ছিল। এখানে অনেক বিদেশি নাগরিকরাও থাকতেন যাদের অবস্থান চিহ্নিত করা আরও কঠিন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com