• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৮
সর্বশেষ :
সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নি*হ*ত ১, আটক ২ শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে: থানায় মা*ম*লা নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ১৭তম ও ১৮তম ম্যাচ অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃন্দের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে গাছগাছালি কর্তন ও দখলের চেষ্টা, আদালতে মামলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ডুমুরিয়ায় থানার পাশের ডাকবাংলো এখন ‘ভূতুড়ে বাড়ি’ ধুলিহর শতবর্ষী আছিয়া বেগমের পাশে সদর প্রশাসন,খাদ্য সহায়তা পৌঁছে দিলেন সংবাদকর্মীরা দেবহাটায় পুলিশের অভিযানে আটক ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

তামিম-শরিফুলদের আধিপত্য শেষের দিকে

প্রতিনিধি: / ৩৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুমের লিগ পর্বের খেলা শেষে ব্যাটে-বলে দাপট স্থানীয় ক্রিকেটারদের। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় আধিপত্য তামিম ইকবাল, শরিফুল ইসলামদের। টুর্নামেন্টের ৪২ ম্যাচ শেষে সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় আট জনই বাংলাদেশি। যেখানে ১২ ইনিংসে ৩৯১ রান নিয়ে শীর্ষে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ৩২.৫৮ গড়ে এই রান তুলেছেন তিনি। দ্বিতীয় অবস্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয়। ১২ ইনিংসে ৩৮৩ রান করেন এই ডানহাতি-ব্যাটার। এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার তানজিদ হাসান আছেন ৩৮২ রান নিয়ে। চার ও পাঁচ নম্বরে আছে এলেক্স রস ও মুশফিকুর রহিম। দুর্দান্ত ঢাকার রস ৩৫২ ও বরিশালের মুশফিকের সংগ্রহ ৩১৩ রান। এই তালিকায় একমাত্র রস ছাড়া সবার রান বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। বোলিং বিভাগে সেরা ১০ বোলারের নয় জনই স্থানীয় বোলার। দল বাদ পড়লেও ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে শীর্ষে ঢাকার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে ১৭ উইকেট নেওয়া রংপুর রাইডার্সের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে। দলটির আরেক স্পিনার শেখ মেহেদী ১৫ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন। এই দুই বোলার এখনো অন্তত ২টি ম্যাচ পাবেন। চট্টগ্রামের বাঁহাতি পেসার বিলাল খান ১৪ উইকেট নিয়ে আছেন ঠিক তার পর। ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ ১৩ উইকেট নিয়ে এখনো আছেন পাঁচ নম্বরে। ব্যক্তিগত অর্জনে শরিফুল এগিয়ে আছেন আরো এক জায়গায়। টুর্নামেন্টের এখন পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক তার দখলে। এবারের বিপিএলে সেরা বোলিং ফিগারটাও এক বাংলাদেশির। ১২ রানে ৫ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে রংপুরের বাঁহাতি পেসার আবু হায়দার রনি। ব্যাটিং বিভাগে যে ৩টি সেঞ্চুরি এসেছে, তার দুটিই দেশি ক্রিকেটারদের। তানজিদ ও তাওহিদের। ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও তানজিদের, খুলনা টাইগার্সের বিপক্ষে ১১৬ রান। সর্বোচ্চ চার ও সর্বোচ্চ ছয় মারার অর্জনেও সবাইকে ছাপিয়ে গেছেন বরিশালের তামিম ও কুমিল্লার তাওহিদ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com