• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭
সর্বশেষ :
স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড

আলমগীর-ঋতুপর্ণা এবার একসঙ্গে

প্রতিনিধি: / ৫০০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: করোনার আগেই কলকাতার ‘আমার লবঙ্গলতা’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা আলমগীর। বাপ্পা বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে আলমগীরের সঙ্গে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত। এরই মধ্যে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে ইউটিউবে। ট্রেলার মুক্তির দিন ঋতুপর্ণা বলেন, “এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রজনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। কিছুদিন আগেই দত্তা মুক্তি পেয়েছে। সেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। আর লবঙ্গলতা বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে। সাহিত্যনির্ভর ছবি সব সময় ভালো হয়। কঠিন ভাষাকে সহজ করে, সাহিত্যরস ঠিকঠাক রেখেই ছবিটি বানিয়েছেন বাপ্পা। এক নারীর দুই রূপ এই ছবিতে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ উপন্যাস অনুযায়ী ছবিতে ঋতুপর্ণার বিপরীতে থাকবেন বাংলাদেশের আলমগীর এবং কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। বিয়ের আগের প্রেম পরে প্রকাশ পেতেই শুরু হয় জটিলতা। অন্যদিকে দৃষ্টিশক্তিহীন রজনীর সম্পর্ক নিয়েও আছে টানাপোড়েন। যদিও এখনই ছবি মুক্তির তারিখ ঘোষণা করেননি এর কলাকুশলীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com