• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২
সর্বশেষ :
নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা আশাশুনিতে জেলা পরিষদের পুকুর দখলমুক্ত করেছে হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাটে জাতীয় বীমা দিবস পালিত

প্রতিনিধি: / ৪৬৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: “করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় বীমা দিবস -২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্য শুক্রবার (১ মার্চ) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করে জেলা প্রশাসন। র‍্যালিটি জেলা প্রশাসক চত্তর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনারায় এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা অংশ নেয়। অতিথিরা কবুতর উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডা: মো. ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জীবন বীমা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জোনাল ম্যানেজার -১(জনবীমা) সেলিম খান, ডেপুটি জোনাল ম্যানেজার অনিমেষ দাস, পপুলার লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি রুহুল আমিন, রূপালি লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি পলাশ শেখ. জীবন বীমা কর্পোরেশনের শ্রী মোহন্ত মন্ডল, যমুনা লাইফ ইন্সুরেন্সের মিজানুর রহমান, আলফা লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি আব্দুল কাদের, মো: সোহেল, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি আব্দুল হক, জাকারিয়া, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি নাসিমা খান প্রমুখ।
সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক তিন লক্ষ টাকার মেয়াদ উত্তীর্ণ চেক বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com