• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

সালাউদ্দিনের হতাশা নারিন-মঈনদের নিয়ে

প্রতিনিধি: / ৪৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

স্পোর্টস: কুমিল্লা ভিক্টোরিয়ানসে মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জনসন চার্লসের মতো নামিদামি সব বিদেশি ক্রিকেটার। তবু এবার শিরোপার লড়াইয়ে ব্যর্থ দলটি। ফাইনালে বিদেশি ক্রিকেটাররা সবাই নিষ্প্রভই থেকেছেন। ওপেনিংয়ে নেমে নারিন ৪ বলে করেন ৫ রান। চারে নেমে ১৭ বল খেলে চার্লসের ব্যাট থেকে এসেছে ১৫ রান। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ব্যর্থ মঈন রান আউটে কাটা পড়েন ৩ রান করে। রাসেল অবশ্য ব্যাটিংয়ে ছোটখাটো একটা ঝড় তুলেছেন। তবে শেষ ওভারে সেই ঝড় থামিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিদেশিদের পারফরম্যান্স নিয়ে হতাশাই ফুটে উঠল কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে, ‘আমাদের বিদেশিরা সেভাবে পারফর্ম করতে পারেনি। যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা হয়নি। এমনটা হতেই পারে।’ বিদেশিরা আশানুরূপ পারফরম্যান্স না করার প্রভাব পড়েছে বলে মনে করেন সালাউদ্দিন, ‘কিছুটা তো প্রভাব পড়েছেই। সাধারণত তাদের মধ্য থেকে এক-দুইজন পারফর্ম করলেও কিন্তু ভালো হতো। যেটা তাদের কাছ থেকে আমরা আশা করি। চেষ্টা করব সামনের বছর যেন আরো শক্তভাবে ফিরতে পারি।’ বিদেশিদের নিয়ে হতাশা থাকলেও দলে স্থানীয়দের পারফরম্যান্স নিয়ে খুশি সালাউদ্দিন, ‘স্থানীয়দের নিয়ে আমি খুশি। জেতার জন্য তাদের যে মন-মানসিকতা, সেটা ঠিক ছিল। এই ইতিবাচকটা নেওয়া যায়।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com